হরমুজ প্রণালি খোলার শর্ত নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান

ইরান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, চলমান যুদ্ধকে ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি জবাব পেয়েছে ইরান।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফাতেমে মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, আজকের মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর (আব্বাস আরাঘচি) নিউইয়র্ক সফর এবং সেখানে অনুষ্ঠিত একাধিক বৈঠক ও সাক্ষাতের প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মধ্যস্থতাকারীদের মাধ্যমে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত শর্ত উপস্থাপনের বিষয়টিও ছিল।

মোহাজেরানি আরও বলেন, আরাঘচি যুক্তরাষ্ট্রের পক্ষের প্রস্তাব প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে উপস্থাপন করেছেন। তবে যুক্তরাষ্ট্রের জবাবের বিস্তারিত তিনি প্রকাশ করেননি।

এর আগে রয়টার্স এক অবহিত সূত্রের বরাতে জানায়, মঙ্গলবার রাতে দোহায় কাতারি মধ্যস্থতাকারীর কাছ থেকে সাত দিনের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব গ্রহণ করেন আব্বাস আরাঘচি। ওই কর্মকর্তার মতে, পরিকল্পনাটির বিভিন্ন ধাপ বাস্তবায়নের ক্রম নিয়ে দুই পক্ষের মধ্যে প্রধান মতপার্থক্য রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.