কাশেম সোলাইমানি হত্যার ঘটনায় মার্কিন কর্মকর্তাদের ‘দণ্ড’

ইরানের বিচার বিভাগের একজন মুখপাত্র বলেছেন, বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার কাশেম সোলাইমানি হত্যাকাণ্ডের মামলায় মার্কিন সরকারের কর্মকর্তাদের ৪৮ বিলিয়ন (৪৮০০) ডলার ক্ষতিপূরণ পরিশোধের দণ্ড দেওয়া হয়েছে।

বিবিসি নিউজ ফার্সি এই খবর জানায়।

আলি কাজেমি বলেন, মামলাটি এখন বাস্তবায়ন পর্যায়ে প্রবেশ করেছে এবং এতে তিন হাজার ১৭৩ জন বাদী রয়েছেন। মামলার ফৌজদারি অংশে ৭৩ জনকে অনুসন্ধান করা হচ্ছে।

তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদকালে বাগদাদের উপকণ্ঠে যুক্তরাষ্ট্রের এক হামলায় কাশেম সোলাইমানি নিহত হন।

পরে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ যে মুহূর্তে শুরু হয়েছিল, সেটি ছিল সেই সময় যখন তিনি কাশেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। নিহত হওয়ার আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি মনে করা হতো কাশেম সোলেইমানিকে।

কাশেম সোলাইমানির ২১ বছরের নেতৃত্বের সময় আইআরজিসি’র এলিট ইউনিট কুদস বাহিনী লেবাননে হেজবুল্লাহ এবং অন্যান্য ইরানপন্থি চরমপন্থিদের সহায়তা দিয়েছে; ইরাক ও সিরিয়ায় সামরিক অবস্থান শক্তিশালী করেছে; সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধে বিদ্রোহীদের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.