শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং পয়েন্টের মাধ্যমে ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করাসহ সেবাবঞ্চিত জনগোষ্ঠীকে ক্রমান্বয়ে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসছে মধুমতি ব্যাংক। এরই ধারাবাহিকতায় যশোর জেলার মনিরামপুর উপজেলার হাজিরহাট বাজারে গত রবিবার (২৭ সেপ্টেম্বর) মধুমতি ব্যাংক ঝিকরগাছা শাখার নিয়ন্ত্রণাধীন “হাজিরহাট এজেন্ট পয়েন্ট”-এর উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এজেন্ট পয়েন্টের শুভ উদ্বোধন করেন মধুমতি ব্যাংকের এসইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন ফাহমিদা সাইদ সাকী। এসময় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন এসইভিপি ও হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন মোঃ সফিকুর রহমান, এসভিপি ও হেড অব রিটেইল ব্যাংকিং অ্যান্ড এজেন্ট ব্যাংকিং (অতিরিক্ত দায়িত্ব) মোঃ নূর ই আলম, ভিপি ও হেড অব কার্ড ডিভিশন এস. এম. আশিকুর রহমান, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মনিরামপুর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই নতুন এজেন্ট আউটলেটের মাধ্যমে হাজিরহাট এর স্থানীয় গ্রাহকরা সহজে, দ্রুত ও নিরাপদে আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.