৯ পাক সেনাকে হত্যা করল বেলুচিস্তানের স্বাধীনতাকামী নারী ব্রিগেড

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) কিছু দিন আগে কারিমা আর্মড অ্যাসল্ট ডিভিশন (কা’দ) নামে নতুন একটি নারী যোদ্ধা ব্রিগেড গঠন করেছে।

নতুন এই নারী ব্রিগেডের সদস্যরা বেলুচিস্তানের তুরবাত শহর, এবং কালাত শহরের মাংচার শহরে অভিযান চালিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর ৯ জন সদস্যকে হত্যাও করেছেন। এই সেনাসদস্যরা সবাই পাকিস্তান সেনাবাহিনীর কুইক রিঅ্যাকশন ফোর্স (কিউআরএফ) বিভাগের অন্তর্ভুক্ত ছিলেন।

গত কাল সোমবার একটি ভিডিও প্রকাশ করেছে বিএলএফ। সেই ভিডিওতে দেখা গেছে, কিউআরএফের একটি গাড়ি বহরে হামলার আগে কারিমা আর্মড ডিভিশনের এক নারী কমান্ডার যোদ্ধাদের ব্রিফ করছেন। ভিডিও আলাদা কিছু দৃশ্যে কালাতের মাংচার এলাকায় সশস্ত্র নারী যোদ্ধাদের তল্লাশি চালাতেও দেখা গিয়েছে।

যে ৯ পাক সেনাসদস্য নিহত হয়েছেন, তাদের মধ্যে ৬ জন তুরবাতে এবং ৩ জন মাংচারে প্রাণ হারিয়েছেন। ভিডিওবার্তায় বিএলএফ বলেছে, প্রথম অভিযানটি পরিচালনা করা হয়েছিল তুরবাতে। মাংচারে ৩ জন নিহতের পাশাপাশি বেশ কয়েক জন সেনাসদস্য আহতও হয়েছেন। তবে আহতদের সংখ্যা জানতে পারেনি বিএলএফ।

ভিডিওতে যা দেখা গেছে

ফুটেজে দেখা যায়, তুরবাতে ‘কুইক রিঅ্যাকশন ফোর্স’-এর একটি গাড়িবহরে কথিত হামলার আগে ‘কারিমা আর্মড অ্যাসল্ট ডিভিশন’-এর নারী কমান্ডার যোদ্ধাদের ব্রিফিং দিচ্ছেন; অন্যদিকে আলাদা কিছু দৃশ্যে কালাতের মাংচার এলাকায় নারী যোদ্ধাদের আকস্মিক তল্লাশি অভিযান চালাতে দেখা যায়।

বিদ্রোহী গোষ্ঠীটির তথ্যমতে, কালাতের এই অভিযানটি ছিল তাদের ইউনিটের দ্বিতীয় অভিযান।

সেনা সদস্যদের হত্যা ও আহতের যে দাবি করা হয়েছে, তা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.