দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৭৪ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ারদর কমেছে আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ। আর ১ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৯৭ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বাংলাদেশ থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে— ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, গ্রীণ ডেল্টা মিউচুয়াল ফান্ড, আজিজ পাইপস লিমিটেড, ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড এবং সামোরিতা হসপিটাল লিমিটেড।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.