সাপ্তাহিক দরপতনের শীর্ষে ওয়ালটন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২০ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দরপতনের শীর্ষে অবস্থান করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১২ দশমিক ৯৫ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩৪৩ টাকা ৫০ পয়সায়। আগের সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৯৪ টাকা ৬০ পয়সা।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অ্যানলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের শেয়ার দর কমেছে ৬ দশমিক ৭৬ শতাংশ। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর কমেছে ৬ দশমিক ৭৬ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানি ও ফান্ডগুলো হলো- বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, আল-হাজ্ব টেক্সটাইলস, লুব-রেফ বাংলাদেশ, প্যারামাউন্ট টেক্সটাইলস, হামি ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ব্যাংক এবং আইএফআইসি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.