ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ও বনানী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পরিবর্তন আনা হয়েছে। দুই থানায় নতুন দুই কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বনানী থানার বর্তমান ওসি মো. ফরিদুল ইসলামকে গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পরিবর্তনের কথা জানানো হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপির লাইনওআর পরিদর্শক মো. সালাউদ্দিনকে বনানী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর একই শাখার পরিদর্শক আবুজায়েদ মো. নাজমুন নুর পেয়েছেন গুলশান থানার ওসির দায়িত্ব।
অন্যদিকে, বনানী থানার ওসি মো. ফরিদুল ইসলামকে ডিবি বিভাগে বদলি করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, নতুন ওসি পদায়ন ও বদলির এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.