জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের তিন ঘণ্টার বৈঠক ‘খুব ভালো’ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের নেতাদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক হয়েছে। খুব শিগগিরই দুই পক্ষের মধ্যে আরও একটি বৈঠক হতে পারে বলেও জানান তিনি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিউইয়র্কে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে বৈঠক হয়েছে।
এর আগে ইরানের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের আলোচনায় বসার কথা জানিয়েছিলেন ট্রাম্প। বৈঠক শেষে তিনি আলোচনাটিকে ‘খুব ভালো’ হিসেবে উল্লেখ করেন।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের কারণে অঞ্চলটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময় পার করছে বলে মন্তব্য করেন তিনি।
সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়ে চলমান উত্তেজনা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান কাতারের আমির।
মার্কিন ও ইরানি প্রতিনিধিদের বৈঠকের পর ট্রাম্প জানান, অদূর ভবিষ্যতে দুই পক্ষের মধ্যে আবারও আলোচনা হতে পারে। তবে পরবর্তী বৈঠকের নির্দিষ্ট সময় কিংবা আলোচনার বিস্তারিত কিছু জানানো হয়নি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.