সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল ১১টা ২ মিনিট পর্যন্ত ডিএসইতে মোট ২৭৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ২৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৭০ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৭৯ দশমিক ৩০ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, ডিএস৩০ সূচক ৭ দশমিক ৮২ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৭ শতাংশ বেড়ে ২ হাজার ১১৩ দশমিক ৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসইএস সূচক ৭ দশমিক ৬৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ বেড়ে ১ হাজার ১১৬ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করছে।
এ সময়ে ডিএসইতে মোট ৬৯ হাজার ৩৭৫টি লেনদেন হয়েছে। লেনদেনে হাতবদল হয়েছে ৮ কোটি ৭১ লাখ ৮৮ হাজার ২৮৫টি শেয়ার ও ইউনিট।
সকাল ১১টা ২ মিনিট পর্যন্ত বাজারে ২৫৮টি কোম্পানি ও ফান্ডের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৬৬টির।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.