মঙ্গলবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইরান যুক্ত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ তার দেশের মধ্যবর্তী নির্বাচনসহ নানা বিষয়ে কথা বলেন। বর্তমান বিশ্বের এসব সংকটের পাশাপাশি তিনি কথা বলেছেন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও।
ভাষণে ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে।
তবে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি বিভ্রান্তিকর। কারণ “কৃত্রিম” শব্দটিকে অনেকে ‘নকল’ বলে মনে করে। যে কারণে তিনি তার ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের নাম পরিবর্তন করে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই বলেও নামকরণ করেন।
অন্যদিকে ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সাথে একটি চুক্তি হলে ইরানকে পুনর্গঠনের সুযোগ দেওয়া হবে এবং দেশটিকে আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তোলা সম্ভব হবে। আমি বিশ্বাস করি নির্বাচনের ঠিক পরেই আমরা একটি চুক্তিতে পৌঁছাব। কারণ, তাদের জন্য চুক্তি করা ছাড়ার কোনো বিকল্প খোলা নেই।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.