লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির ১৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইস্টার্ন ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেড।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সায়হাম টেক্সটাইল, মালেক স্পিনিং মিলস, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম কটন, আইপিডিসি ফাইন্যান্স, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.