দর বৃদ্ধির শীর্ষে আলহাজ্ব টেক্সটাইল

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা শমরিতা হসপিটাল লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সমতা লেদার কমপ্লেক্স, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি, সোনারগাঁও টেক্সটাইল, কে এন্ড কিউ (বাংলাদেশ), অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি, প্যারামাউন্ট ইন্সুরেন্স পিএলসি এবং নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল পিএলসি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.