সূচকের উত্থানে লেনদেন ৫০৪ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯৩ দশমিক ৪৬ পয়েন্ট। একই সঙ্গে বেড়েছে ডিএসইএস ও ডিএস৩০ সূচক।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জান গেছে, আজ দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৯৩ দশমিক ৪৬ পয়েন্ট বা ১ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৭২ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক ১৬ দশমিক ৬৬ পয়েন্ট বা ১ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ১ হাজার ৯৩ দশমিক ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক ২৪ দশমিক ৮৯ পয়েন্ট বা ১ দশমিক ২১ শতাংশ বেড়ে ২ হাজার ৮৭ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ১ লাখ ৫২ হাজার ৪২১টি লেনদেন হয়েছে। এসব লেনদেনে ১৭ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ২৩৯টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

দিন শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫০৪ কোটি ৮৬ লাখ টাকা।

এদিন বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৩৬টির শেয়ারদর বেড়েছে, ২১টির কমেছে এবং ৩৭টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

অর্থাৎ, দিন শেষে ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারদরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে এবং এর ফলে প্রধান সূচকেও উল্লেখযোগ্য উত্থান হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.