ওটিস ও সাংহাই ফুজির অনুমোদিত পরিবেশক হিসেবে রিমের অগ্রযাত্রা

বাংলাদেশের এলিভেটর শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে অগ্রযাত্রা শুরু করেছে রিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিভেটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি ওটিস এলিভেটর ও সাংহাই ফুজির অনুমোদিত পরিবেশক হিসেবে বিশ্বমানের ভার্টিকাল পরিবহন ব্যবস্থা নিয়ে কাজ করছে।

এ কৌশলগত উদ্যোগের মাধ্যমে একটি প্ল্যাটফর্মের অধীনে দুটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এলিভেটর ব্র্যান্ডকে একত্রিত করেছে রিম। এ লক্ষ্যে রিম গ্রুপের পক্ষে গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক সরকার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত খান আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশের ৬৪টি জেলায় সেবা প্রদানের সক্ষমতা নিয়ে রিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিভেটরস লিমিটেড দ্রুত এলিভেটর সরবরাহ, পেশাদার স্থাপন ও কমিশনিং, নিয়মিত এলিভেটর স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

রিমের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হলো বাংলাদেশে প্রথমবারের মতো ওটিস জেন-৩ সিরিজ নিয়ে আসা। এর মাধ্যমে দেশে উন্নতমানের আন্তর্জাতিক এলিভেটর প্রযুক্তি নিয়ে আসার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অঙ্গীকার আরও শক্তিশালী হয়েছে।

প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান শক্তি হিসেবে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ কারিগরি দল। প্রতিটি এলিভেটর স্থাপনের ক্ষেত্রে নিরাপত্তা, কর্মদক্ষতা এবং দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে এ দল কাজ করছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত এলিভেটর ব্র্যান্ড, কারিগরি দক্ষতা এবং সারাদেশব্যাপী বিক্রয়োত্তর সেবার সমন্বয়ে রিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিভেটরস লিমিটেড বাংলাদেশের এলিভেটর শিল্পে একটি বিশ্বস্ত, আধুনিক ও গ্রাহককেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে।

অর্থসূজক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.