হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের খার্গ দ্বীপের কাছে নোঙর করা একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এটি ইরানের সরকারি ট্যাংকার। গণমাধ্যম জানিয়েছে, শনিবার (৫ সেপ্টেম্বর) ট্যাংকারটি লক্ষ্য করে চারটি মিসাইল ছোড়ে মার্কিন সেনারা।
খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান হাব। এখান থেকেই নিজেদের বেশিরভাগ তেল বহির্বিশ্বে পাঠায় তেহরান।
গণমাধ্যম আরও জানিয়েছে, হামলার সময় ট্যাংকারটি দ্বীপের নোঙর করার স্থানে ছিল।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মার্কিনিদের হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আর ট্যাংকারের ক্রুদের সরিয়ে নেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে তিন পাইলট নিহত হয়েছেন। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড গত বৃহস্পতিবার এ তথ্য জানায়।
নিহতরা হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি আর হোসেইন মাহদাভিয়ান। এর মধ্যে প্রথম দুজন নৌবাহিনীর পাইলট ছিলেন। আর তৃতীয়জন বিমানবাহিনীর পাইলট।
তবে কোথায় তারা হামলার শিকার হন, এ তথ্য দেয়নি ইরান। এছাড়া তারা নিহত হওয়ার সময় যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না বা কোনো হামলায় অংশ নিয়েছিলেন কি না, সেটিও উল্লেখ করেনি তেহরান।
এই তিন পাইলটের পাশাপাশি নৌবাহিনীর আরও ছয় সদস্যের মৃত্যুর তথ্য দিয়েছিল ইরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে মঙ্গলবার ও বুধবারে অন্তত ১৯ জন ইরানি নিহত হয়েছেন।
দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে বিপ্লবী গার্ডের চার সদস্য মারা গেছেন।
উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হয়েছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.