কমল এলপি গ্যাসের দাম

সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সেপ্টেম্বর মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করে বিইআরসি। নতুন দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। অর্থাৎ নতুন সিদ্ধান্তে ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারে দাম কমেছে ১৩ টাকা।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম, আমদানি ব্যয় এবং পরিবহনসহ সংশ্লিষ্ট অন্যান্য খরচ বিবেচনায় নিয়ে প্রতি মাসে এলপিজির দাম পুনর্নির্ধারণ করা হয়।

আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং আমদানি ও পরিবহন ব্যয়ের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য সমন্বয় করে নিয়ন্ত্রক সংস্থাটি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.