তুরস্কের সমুদ্রসীমায় মাঝরাতে দুটি পণ্যবাহী জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর একটি জাহাজ ১০ জন ক্রুসহ নিখোঁজ হয়ে গেছে। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৩টার দিকে দক্ষিণ-পূর্ব ইস্তাম্বুলের মারমারা সাগরে এ দুর্ঘটনা ঘটে।
ইস্তাম্বুলের গভর্নর দপ্তর এক বিবৃতিতে বলেছে, “পণ্যবাহী জাহাজ তুগবের্গ ইমামোগলু এবং তার ১০ ক্রুর সঙ্গে এ মুহূর্তে যোগাযোগ স্থাপন করা অসম্ভব। বর্তমানে অন্যান্য জাহাজ ও হেলিকপ্টার তাদের খোঁজ করছে।”
তুগবের্গ ইমামোগলুর সঙ্গে ধাক্কা খায় রাসায়নিকবাহী ট্যাংকার আলসু। অন্য জাহাজটি নিখোঁজ হয়ে গেলেও রাসায়নিকবাহী ট্যাংকারটির কোনো ক্ষতি হয়নি।
অর্থসূচক/


মন্তব্যসমূহ বন্ধ করা হয়.