নেপালের আকস্মিক বন্যায় এখন পর্যন্ত নয় শতাধিক মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নেপালি কর্তৃপক্ষ। এর মধ্যে অনেকেরই মৃতদেহ শনাক্ত করা যায়নি। যে কারণে মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না।
নেপালের কর্মকর্তারা জানিয়েছেন, আকস্মিক এই বন্যার পর উদ্ধার হওয়া ৯০০টিরও বেশি মৃতদেহের মধ্যে এখন পর্যন্ত মাত্র প্রায় চার শতাংশ মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭৯৬টি মৃতদেহের মধ্যে মাত্র ৩৭টি শনাক্ত করা হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, যে মৃতদেহগুলো অক্ষত ও শনাক্তযোগ্য ছিল, সেগুলো আত্মীয়স্বজনরা শনাক্ত করে নিয়ে গেছেন। আর যে মৃতদেহগুলো শনাক্ত করা সম্ভব হচ্ছে না সেগুলো আপাতত সৎকার করা হবে।
নেপালের কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার প্রথম বা দ্বিতীয় দিন পর্যন্ত কিছু অক্ষত মৃতদেহ পাওয়া গেলেও, দিন বাড়ার সাথে সাথে পচনশীল মৃতদেহের পরিমাণ বাড়ছে। ফলে কর্তৃপক্ষ মনে করছে সেগুলো এখন আর ডিএনএ নমুনা ছাড়া শনাক্ত করা সম্ভব না। যে কারণে যে মৃতদেহগুলোতে পচন ধরে শনাক্ত করা সম্ভব হচ্ছে না সেগুলো অস্থায়ীভাবে সৎকারের কাজ শুরু হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.