সূচকের পতনে লেনদেন বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩১ আগস্ট) মূল্যসূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে ১৯২ কোম্পানির শেয়ারদর। সেইসাথে আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬ দশমিক ২০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৯৮ দশমিক ০৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৬২ পয়েন্ট কমে ১ হাজার ১২৪ দশমিক ৪৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৯৮ পয়েন্ট কমে ২ হাজার ১১৩ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৭৭ কোটি ২৪ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৮টি কোম্পানির, বিপরীতে ১৯২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.