গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও র‌্যানকন কার হাবের চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক পিএলসি তাদের গ্রাহকদের জন্য বিশেষ সার্ভিস সুবিধা প্রদানের লক্ষ্যে র‌্যানকন কার হাব লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকার গুলশানে র‌্যানকন কার হাব লিমিটেডের করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

শনিবার (২৯ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসির সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) তাকিয়ান চৌধুরী এবং র‌্যানকন কার হাব লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর হামদুর রহমান সাইমন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা র‌্যানকন কার হাব লিমিটেড থেকে বিশেষ সার্ভিস সুবিধা পাবেন। এর মাধ্যমে ব্যাংকের গ্রাহকদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ও ভ্যালু-অ্যাডেড সার্ভিসের পরিধি আরও সম্প্রসারিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে র‌্যানকন কার হাব লিমিটেডের হেড অব সেলস অ্যান্ড অপারেশনস ওবায়দুর রহমান পাটোয়ারী এবং ম্যানেজার, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, সাইদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও প্রাইম ব্যাংক পিএলসি ও র‌্যানকন কার হাব লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.