চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে গোসল করতে মরা পদ্মার বিলে নামার পর ডুবে আপন চার বোনসহ পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজাম উদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।
দেবীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে একসঙ্গে পাঁচ শিশু মরা পদ্মার বিলে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে পাঁচ শিশু পানিত ডুবে যায়। ঘটনাটি স্থানীয় এক ব্যক্তির নজরে আসে। এরপর স্থানীয়দের সহায়তায় পাঁচ শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, দুপুরের দিকে মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.