তিব্বতে আকস্মিক বন্যায় ভয়াবহ বিপর্যয়, উদ্ধার অভিযানে শি জিনপিংয়ের নির্দেশ

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতেও আকস্মিক বন্যায় ভয়াবহ বিপর্যয় তৈরি হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযান চালাতে সরাসরি নির্দেশনা দিয়েছেন।

বুধবার ২৬ আগস্ট সকালে এ প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চীন সাধারণত এসব ঘটনা লুকিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরাসরি নির্দেশনা নির্দেশ করছে সেখানকার পরিস্থিতি অত্যন্ত গুরুতর।

চীনের সরকারি সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, আকস্মিক বন্যায় বিপুল হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নিখোঁজও আছেন।

এর মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, জীবন বাঁচাতে মানুষ দৌড়াদৌড়ি করছেন। এর মধ্যে কাদা ও বন্যার পানি এসে তাদের গ্রাস করে ফেলে। এটি একটি সীমান্ত ক্রসিং, যেখান দিয়ে নেপাল ও চীনের মানুষ যাতায়াত ও বাণিজ্য করে থাকেন।

এটি তিব্বতের গিরং নামে একটি কাউন্টি বা এলাকার বর্ডার ক্রসিং। সেখানে প্রায় চার হাজার মানুষের বাস রয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.