শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বুধবার

আগামী বুধবার (২৬ আগস্ট) দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েছে। এদিন স্কুল কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দিনটি ছুটির তালিকায় রেখেছে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ক্যালেন্ডারে।

ঈদে মিলাদুন্নবী হলো ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মস্মরণে পালিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস। মুসলিম বিশ্বের অনেক দেশে রবিউল আউয়াল মাসের ১২ তারিখে দিনটি বিশেষ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়। তবে মহানবী (সা.)-এর জন্মতারিখ নিয়ে ইসলামি ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে।

প্রচলিত সুন্নি মত অনুযায়ী, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন এবং তার ওফাতও ১২ রবিউল আউয়াল বলে ব্যাপকভাবে প্রচলিত। তবে শিয়া মুসলমানদের একটি বড় অংশ ১৭ রবিউল আউয়াল মহানবী (সা.)-এর জন্মদিন হিসেবে পালন করে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.