জ্বালানি তেলের মজুত ছয় মাসে উন্নীত করার পরিকল্পনা: পরিকল্পনা প্রতিমন্ত্রী

বর্তমানে দেশে এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে উল্লেখ করে সরকার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে এ মজুত ছয় মাসে উন্নীত করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

তিনি বলেছেন, বর্তমানে এক মাসের তেলের মজুত আছে। এটি দ্রুতই তিন মাস করা হবে। আমরা সুদূরপ্রসারী পরিকল্পনা হিসেবে এটিকে ছয় মাস করার পরিকল্পনা করছি।

বুধবার (১৯ আগস্ট) আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে বয়লার বা কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়েছিল। এটি সমাধান হয়েছে। গ্যাস-বিদ্যুৎ চাহিদা অনুযায়ী আমাদের নেই। এর সমাধানে সরকার গ্যাস উৎপাদন ও নবায়নযোগ্য বিদ্যুতে যাচ্ছে। সরকার বিদ্যুৎ ব্যবস্থাকে আরও উন্নত করবে।

জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, বিদ্যুৎ সংকট দূর করতে আমরা কাজ করছি। সাময়িক সংকট তৈরি হয়েছে, এটা দূর করা হচ্ছে। প্রয়োজন মেটাতে আমরা গ্যাস আমদানি করছি। তবে গ্যাস আমদানি করলেই হবে না, এলএনজি স্টেশনও লাগবে। এটি বসাতেও সময় লাগবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.