এনআরবি ব্যাংকের ভিসা ইসলামিক সিগনেচার ক্রেডিট কার্ড চালু

এনআরবি ব্যাংক পিএলসি ভিসা ইসলামিক সিগনেচার ক্রেডিট কার্ড চালু করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সোমবার (১৭ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ এবং পরিচালনা পর্ষদের সদস্যরা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান, অতিরিক্ত পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

এনআরবি ব্যাংকের কার্ডধারীরা জাতীয় ও আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জ, বিমানবন্দর পিক অ্যান্ড ড্রপ সেবা এবং বছরব্যাপী ক্যাশব্যাক ও মূল্যছাড়ের বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান মিস মিনহাজ শহীদ, এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম, স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম, অধ্যাপক শরীফ নুরুল আহকাম এবং এস কে মতিউর রহমান উপস্থিত ছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.