চীনের যৌথ উদ্যোগে পণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চীনের সঙ্গে যৌথ উদ্যোগে পাটপণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে। একই সঙ্গে কৃষকরাও পাট চাষে আরও উৎসাহিত হবেন।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর জেডিপিসি মিলনায়তনে চীন-বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন কনফারেন্সে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল ও ফ্যাশন খাতকে আরও শক্তিশালী করার প্রত্যাশা করেন তিনি। সম্মেলনে চীনে পাট রপ্তানি বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি জানান, দুই দেশের অভিজ্ঞতা ও সক্ষমতাকে একসঙ্গে কাজে লাগাতে পারলে বাংলাদেশের টেক্সটাইল খাতের রপ্তানি দ্বিগুণ করা সম্ভব। টেক্সটাইল খাতের উন্নয়নে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণা আদান-প্রদান করা হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.