কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি
গ্র্যান্ড চ্যাম্পিয়ন জিতে নিলেন থাইল্যান্ডের দুই বিমান টিকিট
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে আয়োজিত ফ্যান্টাসি ফুটবল চ্যালেঞ্জ ‘আইডিএলসি কিকস্টার্ট ৩.০’-এর বিজয়ীদের পুরস্কার প্রদান করেছে আইডিএলসি ফাইন্যান্স।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর গুলশানের লেকশোর হাইটস হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতার গ্র্যান্ড চ্যাম্পিয়ন মো. আতিকুল ইসলাম রাব্বি জিতে নিয়েছেন থাইল্যান্ডের দুটি বিমান টিকিট।
এ ছাড়া বিভিন্ন গেম উইক ও নকআউট পর্বের মোট ৩৫ জন বিজয়ীর মধ্যে ই-বাইক, অ্যান্ড্রয়েড টিভি, ড্রোন, স্মার্ট প্রজেক্টর, স্মার্ট ব্যান্ড, ওয়্যারলেস হেডফোন, স্মার্ট ট্যাবলেট ও পোর্টেবল অডিও স্পিকারসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইডিএলসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম জামাল উদ্দিন। অনুষ্ঠানে গ্রুপ সিএফও মাসুদ করিম মজুমদার, হেড অব অপারেশনস ইন্দ্রজিৎ মল্লিক, হেড অব ট্রেজারি নুরুল করিম পাটোয়ারী, চিফ টেকনোলজি অফিসার মো. নুরুল আলম জুয়েলসহ আইডিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্বকাপ চলাকালে সারা দেশ থেকে প্রায় ৩ লাখ ফুটবলপ্রেমী কিকস্টার্ট ৩.০-এ অংশ নেন। ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত কিকস্টার্ট ১.০ ও ২.০-এর ধারাবাহিকতায় এবারের আয়োজন করা হয়।
ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের সহায়তায় বিশেষ আয়োজনের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদেরও এই প্রতিযোগিতায় যুক্ত করা হয়।
খেলার মাধ্যমে তরুণদের কাছে আর্থিক পরিকল্পনার মৌলিক ধারণাগুলো সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরাই ছিল আয়োজনটির মূল লক্ষ্য। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নির্দিষ্ট বাজেটের মধ্যে প্রতি সপ্তাহে সেরা দল গঠন, কৌশলগতভাবে খেলোয়াড় নির্বাচনসহ বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়েছে। এর মাধ্যমে বাস্তব জীবনেও আর্থিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন ও কার্যকর আর্থিক সিদ্ধান্ত গ্রহণের চর্চার সুযোগ তৈরি হয়েছে।
আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম জামাল উদ্দিন বলেন, জনপ্রিয় একটি আয়োজনের সঙ্গে যুক্ত করে তরুণদের কাছে আর্থিক পরিকল্পনার ধারণাকে সহজ ও আকর্ষণীয় করে তোলাই আইডিএলসি কিকস্টার্টের লক্ষ্য। এ আয়োজন অংশগ্রহণকারীদের বাস্তব জীবনের আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও শৃঙ্খলা, পরিকল্পনা ও কৌশলগত চিন্তাভাবনা প্রয়োগে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.