বাংলাদেশের বিউটি ও পার্সোনাল কেয়ার প্ল্যাটফর্ম সাজগোজ নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি চালু করেছে। এর মাধ্যমে গিফট ও ব্যক্তিগত স্টাইলের জন্য নিজেদের পণ্যসম্ভার আরও সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি।
রোববার (১৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কালেকশনটি বিভিন্ন উপলক্ষ ও বাজেটের কথা বিবেচনায় রেখে সাজানো হয়েছে। বর্তমানে এসব পণ্য শুধু অনলাইনে সাজগোজের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
গত বছর সাজগোজের মুক্তার গহনার পাইলট প্রকল্প গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পায়। এর ধারাবাহিকতায় এবার উৎকৃষ্ট মানের মুক্তা, ট্রেন্ডি ফ্যাশন জুয়েলারি এবং দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন অ্যাকসেসরিজ নিয়ে নতুন ক্যাটাগরিটি চালু করা হয়েছে।
নতুন সংগ্রহে বিশেষ অনুষ্ঠান থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের গহনা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘দ্য রয়্যাল পার্ল’ ও ‘অপেরা’র মতো মুক্তার সেট, বাটারফ্লাই ও হার্ট স্টাড, ঝুমকা, ঝাড়বাতি কানের দুল, আংটি এবং চুড়ি।
এ ছাড়া দৈনন্দিন ব্যবহারের জন্য হেয়ার ক্লিপ, স্ক্রাঞ্চি ও নেইল আর্ট স্টিকারের মতো বিভিন্ন অ্যাকসেসরিজও থাকছে।
সাজগোজ জানিয়েছে, নতুন কালেকশনের দাম শুরু হয়েছে ৭৫ টাকা থেকে। এতে প্রিমিয়াম মুক্তার গহনার পাশাপাশি তুলনামূলক সাশ্রয়ী পণ্যও রাখা হয়েছে। ফলে বিভিন্ন উপহারের আয়োজন ও বাজেটের জন্য গ্রাহকরা পছন্দের পণ্য বেছে নিতে পারবেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.