বাংলাদেশে পরিবেশ, সামাজিক ও সুশাসন চর্চা, টেকসই নেতৃত্ব ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নিতে আইসিএমএবির ইএসজি সেন্টার উদ্বোধন করা হয়েছে।
১১ আগস্ট আইসিএমএবির প্রেসিডেন্ট মো. কাউসার আলম এফসিএমএ সেন্টারটি উদ্বোধন করেন। এ সময় এসডিজি ও ইএসজি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এফসিএমএ, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সালিম এফসিএমএ, কমিটির সদস্য ও আইসিএমএবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের কোনো পেশাজীবী প্রতিষ্ঠানের মধ্যে এটি একটি প্রথম ধরনের বিশেষায়িত ইএসজি উদ্যোগ। সেন্টারটি ইএসজি বিষয়ে প্রশিক্ষণ, গবেষণা, কারিগরি নির্দেশনা, জ্ঞান উন্নয়ন, পেশাগত সংলাপ ও অংশীজনদের সঙ্গে সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
এর মাধ্যমে ব্যবস্থাপনা হিসাববিদদের ইএসজি, জলবায়ু ঝুঁকি, টেকসই রিপোর্টিং, সুশাসন ও দায়িত্বশীল বিনিয়োগ বিষয়ে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে টেকসই ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গঠনে অবদান রাখার লক্ষ্য রয়েছে।
আইসিএমএবি আশা করছে, ইএসজি সেন্টার জাতীয় পর্যায়ে টেকসই উন্নয়ন, পেশাগত উৎকর্ষ ও জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.