সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৫ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর কমেছে। তবে গত কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৩ দশমিক ১৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৬০ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ১৮০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৯ দশমিক ৯০ পয়েন্ট কমে ২ হাজার ১৯১ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ১ হাজার ১৪৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১১১ কোটি ৪৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯১ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৮ টি কোম্পানির, বিপরীতে ২৬৩ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.