সাউথইস্ট ব্যাংকের ‘বেতন কার্ড’ সেবার আওতায় ইন্স্যুরেন্স ক্লেইমের চেক হস্তান্তর

সাউথইস্ট ব্যাংক পিএলসির পে-রোল ব্যাংকিং সেবা ‘বেতন কার্ড’র আওতায় প্রদত্ত গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধার অংশ হিসেবে মারমা কম্পোজিট লিমিটেডের দুইজন মৃত কর্মচারীর পরিবারের কাছে দুটি বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।

রোববার (২ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহযোগিতায় প্রদত্ত এই বীমা সুবিধা করপোরেট পে-রোল গ্রাহকদের কর্মীদের কল্যাণ নিশ্চিতকরণ এবং তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা জোরদারে সাউথইস্ট ব্যাংকের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. খালিদ মাহমুদ খান এবং মারমা কম্পোজিট লিমিটেডের পরিচালক আজাদ বিন আশরাফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন ও মো. সেকান্দার-ই-আজম। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাউথইস্ট ব্যাংকের ‘বেতন কার্ড’ একটি আধুনিক পে-রোল ব্যাংকিং সেবা, যা করপোরেট প্রতিষ্ঠানের বেতন ও অন্যান্য ভাতা দ্রুত, নিরাপদ ও দক্ষতার সঙ্গে বিতরণ নিশ্চিত করে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের জন্য এ সেবাটি বেতন বিতরণকে সহজ করার পাশাপাশি গ্রুপ ইন্স্যুরেন্সের মতো মূল্যসংযোজিত সুবিধা প্রদান করে কর্মীদের আর্থিক সুরক্ষা আরও জোরদার করে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.