যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেরিন কর্পসের একটি ঘাঁটিতে অত্যাধুনিক এফ-৩৫বি লাইটনিং-২ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টার আগ মুহূর্তে দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। এতে আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়, যা কয়েক মাইল দূর থেকেও দেখা যায়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়া এক আসনের যুদ্ধবিমানটি থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের মেরিন এয়ারক্রাফট গ্রুপ-১১-এর অন্তর্ভুক্ত ছিল। বিমানটি রানওয়ের কিছুটা আগে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। মেরিন এয়ারক্রাফট উইং এক বিবৃতিতে জানিয়েছে, তাকে দ্রুত স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আঘাত প্রাণঘাতী নয়।
দুর্ঘটনার পরপরই বিমানবন্দরের অগ্নিনির্বাপণকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ফায়ারফাইটিং ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পাশাপাশি দুর্ঘটনাস্থলের আশপাশে ছড়িয়ে পড়া ঘাসের আগুনও নিয়ন্ত্রণে আনা হয়।
লাইভএটিসি ডটনেটের সংরক্ষিত অডিওতে মিরামার বিমানঘাঁটির এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের এক কর্মকর্তাকে বলতে শোনা যায়, এফ-৩৫ বিমানটি রানওয়ের কিছুটা আগে বিধ্বস্ত হয়েছে এবং পাইলট প্যারাসুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সামরিক বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট সামরিক কর্তৃপক্ষ তদন্ত শুরু করবে।
নির্মাতা প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী, এফ-৩৫বি বিশ্বের অন্যতম আধুনিক স্টেলথ যুদ্ধবিমান। এটি রাডারে শনাক্ত করা কঠিন এবং প্রচলিত রানওয়ে ব্যবহার করে উড্ডয়ন ও অবতরণের পাশাপাশি হেলিকপ্টারের মতো উল্লম্বভাবেও অবতরণ করতে সক্ষম।
প্রায় ৫০ ফুট দীর্ঘ এই যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের মেরিন কর্পস ছাড়াও যুক্তরাজ্য ও ইতালির সশস্ত্র বাহিনী



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.