ইউরোমানি অ্যাওয়ার্ডসে ‘বাংলাদেশের সেরা ডিজিটাল ব্যাংক’ স্বীকৃতি পেল এমটিবি

ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ডিজিটাল ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ব্যাংকটি জানায়, সুস্পষ্ট ডিজিটাল কৌশল, ব্যাংকিং খাতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের সফল বাস্তবায়ন এবং ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণে ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা অর্জন করেছে এমটিবি।

ইউরোমানির মূল্যায়নে খুচরা, এসএমই এবং কর্পোরেট ব্যাংকিং খাতে আধুনিক আর্থিক পণ্য ও সেবা, উন্নত সেবা বিতরণ ব্যবস্থা এবং সহজ ডিজিটাল অনবোর্ডিং প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহক ও ব্যাংক—উভয়ের জন্য ইতিবাচক প্রভাব সৃষ্টি করায় এমটিবিকে বিজয়ী ঘোষণা করা হয়।

ব্যাংকটির মতে, এই আন্তর্জাতিক স্বীকৃতি ডিজিটাল ব্যাংকিংয়ে উদ্ভাবন, গ্রাহককেন্দ্রিক সেবা এবং প্রযুক্তিনির্ভর আর্থিক সমাধান উন্নয়নে তাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে উৎকর্ষ অর্জনে নতুন অনুপ্রেরণা যোগাবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.