ম্যারিকোর অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৭) মুনাফার বিপরীতে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই সময়ে কোম্পানিটি ১৭০ কোটি ৪৭ লাখ টাকা নীট মুনাফা করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ১৯৪ কোটি ৫৬ লাখ টাকা।

কোম্পানিটি আলোচিত সময়ের জন্য শেয়ারহোল্ডারদেরকে ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ৫০ টাকা লভ্যাংশ দেওয়া হবে। গতবছর প্রথম প্রান্তিকের মুনাফার বিপরীতে কোম্পানিটি ৬০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছিল।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় প্রথম প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর আলোচিত লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ২৭ আগস্ট।

ম্যারিকো বাংলাদেশের প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল জানতে পড়তে পারেন- ম্যারিকো বাংলাদেশের প্রথম প্রান্তিক প্রকাশ

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.