ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ডিজিটাল ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।
বুধবার (২৯ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ব্যাংকের সুনির্দিষ্ট ডিজিটাল কৌশল, ব্যাংকিং খাতে সফল বাস্তবায়ন এবং ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এই অর্জন ব্যাংকটিকে সৃজনশীলতায় উৎকর্ষ অর্জনে আরও অনুপ্রাণিত করবে।
খুচরা গ্রাহক, এসএমই এবং করপোরেট ব্যাংকিং খাতে আধুনিক আর্থিক পণ্য, সেবা বিতরণ ব্যবস্থা এবং সহজ ডিজিটাল অনবোর্ডিংয়ের মাধ্যমে গ্রাহক ও ব্যাংক—উভয়ের ওপর ইতিবাচক প্রভাব সৃষ্টি করায় ইউরোমানি এমটিবিকে এই মূল্যায়নে বিজয়ী ঘোষণা করেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.