দরপতনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭ পয়সা বা ৭ দশমিক ৪৫ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফরচুন সুজ। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬০ শতাংশ কমেছে।

আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এনআরবি ব্যাংক, এমএল ডাইং, বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ট্রাস্ট ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.