সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ পয়সা বা ৩ দশমিক ২৮ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ২২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর ২ দশমিক ৭৯ শতাংশ কমেছে ।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইয়াকিন পলিমার, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং মিলস লিমিটেড এবং এস.এস. স্টিল লিমিটেড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.