সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৫ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর দ্বিতীয় ঘণ্টায় অর্থাৎ বেলা ১২ টা ১২ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৯ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৪০ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৭ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১৭ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৪৪ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৮৪৬ কোটি ৩৫ লাখ টাকা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.