ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্সের অবলুপ্তির প্রস্তাবে সম্মতি বিএসইসির

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদোত্তীর্ণ ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ড ‘ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান’-এর অবলুপ্তি বা অবসায়নের (Winding-up) প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খান এর সভাপতিত্বে ১০২০তম কমিশন সভায় অন্যান্যের মধ্যে বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় সম্পদ ব্যবস্থাপক ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড কর্তৃক পরিচালিত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান-এর ১০ বছর মেয়াদপূর্তিতে ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি-এর আবেদনের প্রেক্ষিতে ফান্ডটির অবলুপ্তির প্রস্তাবে সম্মতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

কমিশন জানিয়েছে, ফান্ডটির মোট ইউনিট ক্যাপিটাল ১০৪ দশমিক ৩২ কোটি টাকা এবং প্রতিটি ইউনিটের ফেস ভ্যালু ১০ টাকা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.