ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫০ জন।
রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে চারজন, রংপুর বিভাগে একজন, সিলেট বিভাগে চারজন ও খুলনা বিভাগে ৭০ জন রয়েছেন।
এই সময়ে ২৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর-এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন সাত হাজার ৫৭০ জন।
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আট হাজার ৩২৩ জন। এর মধ্যে ৬১ দশমিক ১ শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক ৯ শতাংশ নারী। এই বছর ২৫ জনের মৃত্যু হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.