দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা প্রায় ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
সোমবার (৬ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানায়, সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা রেহানা কাশেম তার মালিকানাধীন ৩১ লাখ ৪৩ হাজার ৩৭টি শেয়ারের মধ্য থেকে ১০ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষিত এই শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটে বিক্রি করা হবে।
ডিএসই সূত্র জানায়, উদ্যোক্তারা প্রচলিত বিধি অনুযায়ী পাবলিক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.