দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৮ জুন থেকে ২ জুলাই) শেয়ারদরের পতনে শীর্ষে উঠে এসেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের শেয়ারদর কমেছে ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ।
দরপতনে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে কমেছে ২ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৭৭ শতাংশ।
সপ্তাহজুড়ে ৯ দশমিক ৬৯ শতাংশ দরপতন ঘটেছে অ্যাপেক্স অপেরা লিমিটেডের, যা কোম্পানিটিকে তালিকায় তৃতীয় স্থানে রেখেছে।
সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর দরপতনের হার ছিল- ন্যাশনাল ফিড মিল লিমিটেড ৮ দশমিক ৩৩ শতাংশ, বেস্ট হোল্ডিংস লিমিটেড (জেড ক্যাটাগরি) ৭ দশমিক ৬৪ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলস লিমিটেড (জেড ক্যাটাগরি) ৭ দশমিক ৫৮ শতাংশ, আজিজ পাইপস লিমিটেড (জেড ক্যাটাগরি) ৭ দশমিক ০২ শতাংশ, তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড (জেড ক্যাটাগরি) ৬ দশমিক ৬৭ শতাংশ, আইসিবি এএমসিএল প্রথম ইউনিট ফান্ড ৬ দশমিক ১৫ শতাংশ এবং এপিএসসিএলবি বন্ড ৫ দশমিক ৯০ শতাংশ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.