দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৮ জুন থেকে ২ জুলাই) শেয়ারদামের উত্থানে শীর্ষে উঠে এসেছে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহ জুড়ে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের শেয়ারদর আগের সপ্তাহে ছিল ৩৯ টাকা, যা বিদায়ী সপ্তাহে বেড়েছে ১১ টাকা ৬০ পয়সা বা ২৯ দশমিক ৭৪ শতাংশ।
দামের উত্থানে দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ৬১ টাকা ২০ পয়সা বা ২৯ দশমিক ৫১ শতাংশ। সপ্তাহজুড়ে ২৪ দশমিক ০৩ শতাংশ শেয়ারদর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড।
সপ্তাহজুড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মালেক স্পিনিং মিলস পিএলসির ২৩ দশমিক ৭৭ শতাংশ, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২০ দশমিক ৯৬ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২০ দশমিক ৭৪ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ১৮ দশমিক ১৮ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৭ দশমিক ৯৫ শতাংশ, টাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের ১৭ দশমিক ৩৪ শতাংশ এবং সমরিতা হাসপাতাল লিমিটেডের ১৭ দশমিক ৩২ শতাংশ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.