সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০২ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন চলছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ০৬ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ০৭ দশমিক ০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৫৫ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ০ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৮ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১১ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৬৬ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৬৭ কোটি ৪৩ লাখ টাকা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.