সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেডের ৭৪তম বোর্ড সভা গত রোববার ( ২৮ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের প্রশাসক ও এসআইবিএল সিকিউরিটিজের চেয়ারম্যান মোঃ আবুল বসার।
মঙ্গলবার (৩০ জুন) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সভায় এসআইবিএল সিকিউরিটিজের পরিচালক ও সহযোগী প্রশাসক সর্বজনাব আছাদুল মোস্তফা, হাম্মাদা আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করীম, রওশন আক্তার এবং এসআইবিএল সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শোয়েব, এফসিএ উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.