ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভার তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তার ৪৩তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময়সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি পূর্বে ঘোষিত ২৮ জুনের পরিবর্তে আগামী ১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় এ সভার আয়োজন করতে চায়।

আজ বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এজিএমের সময় পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসলামী ব্যাংক সূত্র এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, অনাকাঙ্খিত কিছু পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে ব্যাংকটির এজিএম আয়োজন দুরুহ হয়ে পড়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় এজিএমের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে বিষয়টি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও ৪৩তম বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়। ওই সিদ্ধান্ত অনুসারে, ২৫ জুন এ সভা হওয়ার কথা ছিল। পরবর্তীতে সময় ৩ দিন পিছিয়ে ২৮ জুন নির্ধারণ করা হয়। এবার দ্বিতীয়বারের মতো এজিএমের তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এজিএমের ভেন্যু অপরিবর্তিত আছে। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে ব্যাংকটির এজিএম অনুষ্ঠিত হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.