দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ জুন) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির ৬৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা কোম্পানিটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে এনেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির লেনদেন হয়েছে ২৭ কোটি ৫৮ লাখ টাকার।
ন্যাশনাল ফিড মিলস লিমিটেড ২৪ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, এনসিসি ব্যাংক পিএলসি এবং অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.