সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন চলছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২০ দশমিক ৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬১৯ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ০৫ দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৩ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১১ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৩ পয়েন্টে।
আলোচিত সময়ে ডিএসইতে মোট ২৩৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৩ টি, কমেছে ১৯১ টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৯ টি কোম্পানির শেয়ারের দর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.