হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের ১ সেনা নিহত, আহত ১৩

লেবাননের দক্ষিণাঞ্চলে দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় রাতের আধারে চালানো এক হামলায় ইসরায়েলের ডজনের বেশি সেনা হতাহত হয়েছে। শনিবার (২০ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, দক্ষিণ লেবাননে রাতের আঁধারে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে চালানো এক হামলায় এক সেনা নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন।

সেনাবাহিনী বলেছে, নিহত ওই সেনার নাম নির বেন আরি (২১)। তিনি কমান্ডো ব্রিগেডের ‘মাগলান’ ইউনিটের প্রথম শ্রেণির সার্জেন্ট ছিলেন।

সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে বলা হয়েছে, রাত দেড়টার দিকে নাবাতিন অঞ্চলের কেফার তেবনিত গ্রামে একটি সামরিক অবস্থান লক্ষ্য করে একঝাঁক রকেট ও বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলায় এক সেনা নিহত ও ১৩ জন আহত হয়েছেন।

সেনাবাহিনী বলেছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আরও এক সেনার অবস্থাও আশঙ্কাজনক। এছাড়া আহত বাকি ১০ সেনার অবস্থা গুরুতর নয়।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সেনাবাহিনীকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। যুদ্ধবিরতি সত্ত্বেও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের লড়াই চলছিল। গতকাল শনিবার (২০ জুন) সেনাবাহিনীকে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

ইসরায়েলি সেনাবাহিনীর ওই কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, প্রতিরক্ষা বাহিনীকে হামলা বন্ধের জন্য নতুন রাজনৈতিক পর্যায় থেকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের সেনাবাহিনী সক্রিয় হামলা চালাচ্ছে না। এর বদলে শুধুমাত্র নিরাপত্তা জোনে আত্মরক্ষামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি বলেন, হিজবুল্লাহ যদি যুদ্ধবিরতির শর্ত না মানে, তাহলে আত্মরক্ষামূলক কার্যক্রম অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীর জবাব দেওয়ার অধিকার রয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.