লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির ৬০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স পোর্টের লেনদেন হয়েছে ৫৩ কোটি ৩৯ লাখ টাকার।

অন্যদিকে তালিকার তৃতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ৪৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- রবি আজিয়াটা, এনসিসি ব্যাংক, ন্যাশনাল ফিড, বিডি থাই অ্যালুমিনিয়াম, ব্র্যাক ব্যাংক, বিডি থাই ফুড ও এপেক্স স্পিনিং লিমিটেড।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.